গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আহত ওই পুলিশ কর্মকর্তার মোহাম্মদ আলী।বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহত এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে রাতেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি মামলার আসামি রবিকে (৩৪) তার ইটাহাটার বাড়িতে গ্রেপ্তার করতে অভিযান চালান এসআই মোহাম্মদ আলী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রবি ও তার পরিবারের সদস্যরা অতর্কিতভাবে এসআই মোহাম্মদ আলীর ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে।খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এসআই মোহাম্মদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব জানান, হামলার পর মূল আসামি রবি পালিয়ে গেলেও এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পলাতক রবিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। অভিযুক্ত রবি ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন খান সময়ের কণ্ঠস্বরকে জানান, চাঁদাবাজির মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি রবিকে ধরতে গেলে রবি ও তার পরিবার অতর্কিত হামলা চালায়। এতে এসআই মোহাম্মদ আলী গুরুতর আহত হন। হামলার ঘটনায় তিনজন আটক রয়েছে এবং মামলা রুজু করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে Read more

সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল
সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য Read more

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস
ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস

২০১৮ সালের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা Read more

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন