গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে মিডল্ ইস্ট আই জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং এই মানববিহীন বিমানগুলো দক্ষিণ ইসরায়েলের নতুন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস কর্মকর্তাদের ও জিম্মিদের অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র একই ধরনের ড্রোন ব্যবহার করেছিল।এদিকে হামাসসহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো শুক্রবার জানিয়েছে, তারা যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত।হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো ‘স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর’ করতে সম্মত হয়েছে। এই কমিটি ‘আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে’।বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দলগুলো ‘ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য’ একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর Read more

আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার ( ৭ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদুল আজহা Read more

ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকালে Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী

বরিশালে এক সেতুর উদ্বোধনকালে সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন Read more

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২
কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের Read more

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন