গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার (০১ নভেম্বর) নিশ্চিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে এটি নতুন এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর এঅ্যাসোসিয়েটেড প্রেস-এপিএর আগে শুক্রবার ইসরায়েল ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত দেয়। এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে চলমান মরদেহ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। সপ্তাহের শুরুতে হামাস দুই জিম্মির দেহ ফেরত দিয়েছিল, যা যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল।ইসরায়েল জানিয়েছে, শুক্রবার রাতে ফেরত পাওয়া তিনটি মরদেহ পরীক্ষা করে দেখা গেছে, এগুলোর কোনোটি গত ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় অপহৃত জিম্মিদের নয়। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও এ তথ্য নিশ্চিত করেছে।হামাসের সামরিক শাখা জানায়, তারা ইসরায়েলের অনুরোধে অজ্ঞাত কয়েকটি দেহের নমুনা দিতে চেয়েছিল, কিন্তু ইসরায়েল তা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে ‘ইসরায়েলের মিথ্যা দাবি বন্ধ করতে’ তারা দেহগুলো হস্তান্তর করে বলে জানায় হামাস।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত হামাস ১৭ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। তবে চুক্তি অনুযায়ী বাকি ১১ জনের মরদেহ ফেরত প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে প্রতি কয়েক দিনে এক বা দুইজনের দেহই ফেরত আসছে।অন্যদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল মোট ২২৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এর মধ্যে ৭৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তবে এসব মৃতদেহ ইসরায়েলে নিহতদের, নাকি হেফাজতে মৃত্যুবরণকারীদের, তা নিশ্চিত নয়।এই সপ্তাহের শুরুতে রাফাহ শহরে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা চালায়। এতে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এই ঘটনার পর থেকেই যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার Read more

নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার Read more

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের Read more

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে Read more

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন