নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৩ জুন) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমগাঁও এলাকার প্রবাসী সোহরাব হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা।রবিবার দুপুরে প্রবাসী সোহরাব হোসেন পুকুরে মাছ চাষের কাজ শুরু করলে শাহজাহান ভূঁইয়া তার ১০–১৫ জন সহযোগী নিয়ে সেখানে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন তারা।ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, ‘চাঁদা না দেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে চার রাউন্ড গুলি চালানো হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা মারধর করে, স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং আমাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।’ওই ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন সোমবার রাতে অভিযান চালিয়ে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করেন।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত

ঢাকায় মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা। এ মর্মান্তিক ঘটনায় Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা গায়েবের অভিযোগে বালুখালী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্যকে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সময়ের কন্ঠস্বর-এ Read more

একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান
একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান

ভালোবাসা কি শুধু একজনের জন্যই সংরক্ষিত? নাকি কখনো একই সময়ে দুজন মানুষকে ভালো লাগতে পারে, দুজনের প্রতিই টান অনুভব করা Read more

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা
টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে Read more

নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু
নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরোজা বেগম (৩২) নামে এক গৃহবধু মারা গেছে। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার Read more

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন