গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয় দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সেনারা। রোববার (২৫ মে) পৃথক এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন।জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরাইলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির ওপর। এ নিয়ে গাজায় ২২০ সাংবাদিকের মৃত্যু হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং দুই শতাধিকজন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইল।কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় এ বছর জানুয়ারিতে যুদ্ধবিরতিও করেছিল ইসরাইল এবং হামাস। তবে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিকে কেন্দ্র করে টানাপোড়েনের জেরে সেই যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় আবার পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করে ইসরাইল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি
কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও Read more

কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!
কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সব দাবি পূরণ না Read more

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে Read more

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন