অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলায় ৪ ফিলিস্তিনি সাংবাদিকসহ ১৯ জন নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।আল-জাজিরা জানায়, সোমবারের এ হামলায় নিহতদের মধ্যে ৪ জন সাংবাদিক আছেন বলে নিশ্চিত করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।দপ্তরটি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নাসের হাসপাতালে আরও চারজন সাংবাদিক নিহত হওয়ায় গাজায় শহীদ সাংবাদিকের সংখ্যা ২৪৪ জনে দাঁড়িয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, ওই সাংবাদিকরা শহীদ হন যখন ইসরাইলি দখলদাররা খান ইউনিসের নাসের হাসপাতালে বোমাবর্ষণ করে। ওই সময় সেখানে একদল সাংবাদিক একটি প্রেস কাভারেজ মিশনে ছিলেন। ইসরাইলের এই ভয়ঙ্কর অপরাধে আরও অনেকে শহীদ হয়েছেন। আমরা ইসরাইলি দখলদারদের, মার্কিন প্রশাসন এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো যেসব দেশ এ গণহত্যার অপরাধে অংশ নিচ্ছে তাদের এ জঘন্য অপরাধগুলো সংঘটনের জন্য পুরোপুরি দায়ী বলে মনে করছি।নাসের হাসপাতালে হামলা থেকে বেঁচে যাওয়া এক সাংবাদিক আল-জাজিরাকে জানান, দুই বছর ধরে চলা যুদ্ধের কারণে তারা বিদ্যুৎ ও ইন্টারনেট থেকে বঞ্চিত, তাই ফিলিস্তিনি সাংবাদিকরা খবর পাঠাতে হাসপাতালের এ পরিষেবাগুলো ব্যবহার করে আসছেন।তিনি বলেন, আমরা সবসময় আহত ফিলিস্তিনিদের অনুসরণ করছি। জানাজা, দাফন থেকে শুরু করে অপুষ্টির ঘটনাগুলোও হাসপাতাল থেকেই জানতে পারছি ও প্রতিবেদন করছি আমরা।এ কারণেই ফিলিস্তিনি সাংবাদিকরা গাজার হাসপাতালগুলোকে তাদের শিবিরে পরিণত করেছিলেন। সেখানেই তাদের ওপর হামলা চালানো হলো।ইসরাইলি বাহিনী প্রথমে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায়। ড্রোনটি নাসের হাসপাতালের ছাদে আঘাত হানে। এতে এক সাংবাদিক নিহত ও কয়েকজন আহত হন।গাজার দমকল বাহিনী নিহতের মৃতদেহ ও আহতদের উদ্ধার করা শুরু করে আর অন্য সাংবাদিকরাও খবর সংগ্রহে সেখানে ভিড় করেন। সেখানে বেসামরিকরাও ছিল। এ সময় ইসরাইলি বাহিনী একই জায়গায় আবার আঘাত হানে, সেখানে আরেকটি ড্রোন হামলা চালায় তারা।এতে প্রথম হামলার ঘটনা কাভার করতে থাকা সাংবাদিকদের পাশাপাশি উদ্ধারকাজে রত দমকল কর্মীরাও নিহত হন। নিহতদের মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) জন্য কাজ করা এক সাংবাদিকও আছেন বলে বার্তা সংস্থাটি নিশ্চিত করেছে।বার্তা সংস্থা রয়টার্স সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সাংবাদিকদের মধ্যে একজন তাদের চুক্তিভুক্ত ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেছে।নিহত অন্য দুই সাংবাদিকের মধ্যে একজন আল জাজিরার জন্য এবং অপরজন এনবিসি নেটওয়ার্কের জন্য কাজ করতেন বলে জানা গেছে।আহতদের মধ্যে রয়টার্সের আরেকজন সাংবাদিক আছেন বলে আল জাজিরা জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি Read more

জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক
জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ নাসিম হোসেন (২৫) এক যুবক আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন