চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন পাট চাষিরা।পাটের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও শ্রমিকের দাম বাড়ার কারণে পাটের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। যার কারণে উৎপাদন খরচ বাদ দিয়ে পাট চাষে লাভ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।পাটকাঠির চাহিদা ও দাম বেশি থাকার কারণে খরচ কিছুটা পুষিয়ে যাবে বলে চাষিরা মনে করছেন।বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান পাটের দাম মন প্রতি ৩০০০ থেকে ৩২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘায় পাট চাষে কৃষকের প্রায় ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা খরচ হয়।ফলন ভালো হলে ১ বিঘা জমিতে ৮-৯ মন পাট পাওয়া যায়। যার মূল্য ২৪ হাজার টাকা থেকে ২৯ হাজার টাকা। সমস্ত খরচ বাদে বিঘা প্রতি লাভ হয় ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা।জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। তবে অতিবৃষ্টিতে নিচু জমির পাটগুলো পানির নিচে থাকার কারণে স্বাভাবিকভাবে পাটের গাছ বৃদ্ধি পাইনি।কৃষকেরা জমি থেকে পাট কাটছে, বহন করছে, পানিতে জাগ দিচ্ছে, আবার কোথাও পাট গাছ থেকে আঁশ ছাড়াতে দেখা গেছে। ফসলের মাঠে মাঠে কৃষকেরা এখন পাট নিয়ে ব্যস্ত সময় পার করছে।জীবননগর উপজেলার উথলী গ্রামের পাট চাষি আব্দুর রহমান বলেন, ‘আমি দেড় বিঘা জমিতে পাটের চাষ করেছি।’পাটের বীজ বোনার পর শ্রমিক দিয়ে কয়েকবার আগাছা পরিষ্কার করেছি। পাট কেটে ক্ষেত থেকে আটি মাথায় করে বহন করে রাস্তায় নিয়েছি। সেটা আবার গাড়িতে করে বিল বা জলাশয়ে ফেলে পাট জাগ দিয়েছি। এখন অপেক্ষা করছি পাট পঁচে গেলে শ্রমিক দিয়ে পাট খড়ি থেকে আঁশগুলো আলাদা করতে হবে।পরে আঁশগুলো আবার রোদে শুকানো হবে। পাট চাষে অনেক শ্রমিক লাগে। যার কারণে উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। উৎপাদন খরচ বাদ দিলে খুব বেশি লাভ হয় না।আরেক পাট চাষি রমজান আলী বলেন, ‘পাট চাষ অনেক পরিশ্রমের এবং শ্রমিক লাগে। পাটের যে বাজার মূল্য শুনছি, তাতে করে কোন রকম খরচটা উঠবে। তবে পাটখড়ির চাহিদা ও দাম কিছুটা বেশি। প্রতি আটি পাটখড়ি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের কিছু লাভ হবে।’জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, ‘এ বছরে জীবননগর উপজেলায় ১২৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে উপজেলায় পাট চাষ হয়েছে ১৩৫০ হেক্টর জমিতে। পাটের বাজার মোটামুটি ভালো। পাট জাগ দেওয়া নিয়ে এবার কৃষকদের ঝামেলা হয়নি। আশা করছি চাষিরা পাটের ন্যায্য দাম পাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
শিবচরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন