নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের জেলা ও উপজেলা পর্যায়ের দফতরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিনে যাচাই করে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।সোমবার (২৫ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে সকল কাগজপত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রাজনৈতিক দলভিত্তিকভাবে খাম একত্রিত করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।একইভাবে উপজেলা পর্যায়ে তদন্ত কার্যক্রম সম্পাদন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তারাও চেকলিস্ট পূরণ করে কাগজপত্র সিলগালা করে জেলা পর্যায়ে পাঠাবেন। জেলা নির্বাচন কর্মকর্তারা উপজেলা থেকে পাওয়া খামগুলো রাজনৈতিক দলভিত্তিকভাবে একত্রিত করে বিশেষ খামে সিলগালা করে কমিশন সচিবালয়ে পাঠাবেন।ইসি সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের সমাবেশ ঘিরে বিশেষ ট্রেন বরাদ্দ
জামায়াতের সমাবেশ ঘিরে বিশেষ ট্রেন বরাদ্দ

১৯ জুলাই বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদানের ফলে স্বাভাবিক নিয়মের কোনও ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে।শুক্রবার (১৮ জুলাই) Read more

ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন Read more

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের টাকা ফেরত দিল বিআরটিএ
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের  টাকা ফেরত দিল বিআরটিএ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।ঈদকে কেন্দ্র Read more

কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি।মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আয়োজিত Read more

নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন
নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন

ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন