যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়,‘আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে’।নেতানিয়াহু জানান,‘ ইসরাইল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে’, কারণ এই ধরনের সংকট ‘হামাসকে পরাজিত করার অব্যাহত অভিযানকে বিপন্ন করবে’।তবে ইসরাইলি হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না। এ জন্য পদক্ষেপ নেবে, যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়। গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন , মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন। তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি, যেমনটি সাধারণত প্রত্যাশিত ছিল। এবং এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এটিই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, মার্চের ২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরাইল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক Read more

চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই
চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন