ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ মে) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার গাংগুটিয়ার বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে ইনসেপটা ফার্মার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুরা এলাকার পলমল পোশাক কারখানার (নাফা-২) সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।হাইওয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কারখানায় উদ্দেশ্যে যাওয়ার সময় বারবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন
প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন

জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।বুধবার (৩০) Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে Read more

নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য
নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোলাহলে প্রাণবন্ত থাকলেও, বর্তমানে তা এক গুরুতর সংকটে ভুগছে, যেখানে ২০২০ সালের পর Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন