কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত রসুলপুর এলাকায় ভোর আনুমানিক ৪টায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। উদ্ধারকৃত বাজির পরিমাণ প্রায় ৪ লাখ ৭৫ হাজার ৮৪০ পিস, যার বাজারমূল্য ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা। বিজিবি জানিয়েছে, এই বাজিগুলো দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ১০ বিজিবির সিও লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম মহবুবুজ্জামান একাডেমিক ভবনের পানির ফিল্টার, ক্লাসরুমের ফ্যান ও শৌচাগার অপরিষ্কার থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে Read more

নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন
নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে Read more

১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন