ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল কালাম আজাদ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।চরমোনাই পীরের ভাই দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল-৫ (সদর) এবং বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। পীরের অপর ভাই দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।চরমোনাই পীরের আরেক ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরকে প্রার্থী করা হয়েছে হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে।গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে ব্যবসায়ী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, উজিরপুর-বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল-২ আসনে ইসলামী যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম হাত-পাখার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। মুফতী ফয়জুল করিম প্রথমবার ২০০১ সালে সদর আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য পদে বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে।ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর কাছে পরাজিত হয়েছিলেন। নির্বাচনের দিন তার উপর হামলা করে নৌকার প্রার্থীর লোকজন।এরপর সংবাদ সম্মেলনে দলটির আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে Read more

কাতারের কাছে আর কোনো দেনা নেই বাংলাদেশের
কাতারের কাছে আর কোনো দেনা নেই বাংলাদেশের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে Read more

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির Read more

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন
চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন

নোয়াখালীর হাতিয়ায় বিয়ে পাগল ছোট ভাইয়ের সাথে বাগবিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে বড় ভাই খুন। এমন খবরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।শনিবার Read more

রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।ফায়ার সার্ভিসের Read more

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন