অবরুদ্ধ গাজায় চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি।”সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় গার্দিওলা বলেন, “আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি, যেখানে হাজার হাজার শিশু ইতোমধ্যেই মারা গেছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, অসংখ্য মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই হাঁটছে। কেবল একটি সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।”তিনি আরও বলেন, “৪ অক্টোবর দুপুর ১২টায় বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া-তে আমরা রাস্তায় নামব এই গণহত্যা বন্ধের দাবিতে।”গার্দিওলার এই ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।এটাই প্রথম নয়, এর আগেও গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন গার্দিওলা। গত জুনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের সময় তিনি বলেছিলেন, “গাজায় যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এটা আমার পুরো শরীরকে কাঁপিয়ে তোলে। এটা কোনও মতাদর্শের বিষয় নয়, এটা জীবন ও মানবতার প্রশ্ন।আমরা ভাবতে পারি, চার বছরের কোনও শিশুকে যখন বোমা মেরে হত্যা করা হয় বা হাসপাতাল ধ্বংস হয়ে যায়, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু সাবধান, পরেরটা হয়তো আমাদের সন্তানদের নিয়েই ঘটবে। আমি প্রতিদিন সকালে আমার সন্তান মারিয়া, মারিউস আর ভালেন্তিনাকে দেখি, আর তখনই গাজার শিশুদের কথা মনে পড়ে, আর আমি ভয় পাই।”গার্দিওলা এখন ফুটবল দুনিয়ার সেইসব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগ দিলেন, যারা গাজার মানুষের প্রতি সমর্থন জানাচ্ছেন।দ্য অ্যাথলেটিক জানায়, ২৯ সেপ্টেম্বর ৫০ জন পেশাদার ফুটবলার এক যৌথ চিঠিতে উয়েফাকে আহ্বান জানান ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। এই তালিকায় আছেন ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার শেইখ দুকুরে, সাবেক চেলসি তারকা হাকিম জিয়াচ, সাবেক অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড আনোয়ার এল গাজি, সাবেক ইপসউইচ টাউন অধিনায়ক স্যাম মরসি, এবং সাবেক লেস্টার সিটি কোচ নাইজেল পিয়ারসন।এছাড়া ৩ অক্টোবর আথলেতিক ক্লাব বিলবাও ঘোষণা দিয়েছে, তারা তাদের মাঠ সান মামেস-এ শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে একদল ফিলিস্তিনি শরণার্থীকে আমন্ত্রণ জানাবে।এর পাশাপাশি শুক্রবার ওসাসুনা–গেতাফে ম্যাচেও দেখা গেছে ইসরায়েলবিরোধী প্রতিবাদ। ১০তম মিনিটে দর্শকেরা মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান, এতে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, তেহরান টাইমস এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ

পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিসহ অন্তত ২০ Read more

ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে
ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও Read more

যুক্তরাষ্ট্রের রণতরী হটিয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্রের রণতরী হটিয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। একপর্যায়ে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন