ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।নিউইয়র্ক সিটির মেয়র জানান, প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন যে তিনি এ অভিযানের বিরোধিতা করছেন।তবে টেলিফোনে মামদানি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে মতামত জানানোর পর প্রতিক্রিয়ায় ট্রাম্প কী বলেছেন— তা জানা যায়নি।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে মামদানি বলেছেন, “আমাকে আজ (শনিবার) সকালে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করেছে এবং তাদেরকে এখানে, এই নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে। একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু বিদেশিদের ওপরেই প্রভাব ফেলে না বরং এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কের বাসিন্দাদের ওপর। লক্ষাধিক ভেনেজুয়েলান নিউইয়র্ক সিটিতে বসবাস করেন এবং তারা এই শহরকে নিজেদের বাড়ি মনে করেন।”“আমার মূল লক্ষ্য হলো নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।”গতকাল শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার
রাতে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

‘দূরদৃষ্টি সম্পন্ন ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই’
‘দূরদৃষ্টি সম্পন্ন ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। Read more

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, 'ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গত Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বান্দরবানের লামায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই এর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক Read more

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর
আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে কয়েক মাস আগেই নিষিদ্ধ করেছে ইসরায়েল। তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন