যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় প্রাণহানির খবরও এসেছে। এ অবস্থায় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।এছাড়া ইসরায়েল আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দিকে পরে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়।মানবাধিকার সংস্থাগুলোর মতে, এখনো হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলে আটক রয়েছেন, যাদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই তথাকথিত প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ইসরায়েল তাদের ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়াল ২৭০।মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৭৮টি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে। অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুযায়ী বাকি মরদেহগুলোর পরীক্ষার কাজ চলছে, এরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেরত পাওয়া অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, হাত বাঁধা, চোখে কাপড় বাঁধা ও মুখ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহগুলো কোনো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই ফেরত দেওয়া হয়।এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র আল জাজিরাকে জানায়, সোমবার দক্ষিণ গাজার রাফাহর উত্তরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কিছু ব্যক্তি “ইয়েলো লাইন” — ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা — অতিক্রম করায় তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে। এই লাইন অতিক্রম করাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করে থাকে ইসরায়েল।তবে এ ঘটনা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং একই ঘটনায় তিনজন নিহত হয়েছেন কি না, সেটিও স্পষ্ট নয়। এছাড়া গাজা সিটির পূর্বাংশে ইসরায়েলি গুলিতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে আল-আহলি আরব হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, ইসরায়েল কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে আংশিক ধসে পড়া ভবনগুলোর ওপর গ্রেনেড নিক্ষেপ করছে। স্থানীয় প্রশাসনের ভাষায়, “এগুলো যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন।”গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ১২৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রার সংঘাত আবার শুরু হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত হাজারো বিদেশি শ্রমিক বর্তমানে ইমিগ্রেশন দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দেখা দিচ্ছেন, দেশে ফিরতে তারা ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম Read more

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট
ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে অন্তত ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা আনিসুর রহমান
গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা আনিসুর রহমান

নিজের গুমের স্মৃতির কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি Read more

ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া
মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম। তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির। আর স্থিতিশীল রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন