যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার এ তথ্য জানিয়েছেন।আজ সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে। যদি তারা (ইসরায়েলের) জায়নপন্থিদের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপরটি গুরুত্ব দিয়ে বিবেচনা করব।”ইরানের সঙ্গে একসময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু ১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লব এবং তার জেরে ইসলাপন্থি শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও শিয়া মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত প্রায় দু’দশক ধরে দুই দেশের মধ্যে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে, সেটি হলো ইরানের পরমাণু প্রকল্প।ইরানের এই পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র নিয়ে চলতি বছর জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতও হয়েছে তেহরানের। তারপর থেকে দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে।সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত
ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত

রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’
‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন