ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।অপরদিকে পরিবহণ বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।এর আগে, চলতি বছরের ২৬ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। হান্নান পাংশা Read more

প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা
প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

কুমিল্লার চান্দিনায় বাসার ছাদে প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সোহেল নামের একজন দারোয়ানকে চার তলার ছাদ থেকে নিচে ফেলে Read more

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম
মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, Read more

পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির Read more

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন