ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রবিবার (১৩ এপ্রিল) আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন। রাতভর হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১১ জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯৫০ জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১৫৬ জনে পৌঁছেছে। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ থাকায় তাদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলার পর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আহলি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলাকে ‘নিষ্ঠুর অপরাধ’ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ সব আন্তর্জাতিক নীতিমালার ‘ঘোরতর লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে।দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা থামাতে উদ্যোগ নেয়। এ ধরনের বারবার হামলায় গাজার স্বাস্থ্যখাত মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে সৌদি।আল-আহলি হাসপাতাল পরিচালনাকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, পাম সানডে তথা খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র সপ্তাহের শুরুতে এই হামলা হয়েছে।মিশর, জার্মানি, জর্ডান, কাতার, যুক্তরাজ্যের মতো দেশগুলোও এই হামলার নিন্দা জানিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী
চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী

চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।গতকাল সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী (৯৬) নামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে Read more

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন