ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৮৪ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা শুরুর ৬০০তম দিনে এ তথ্য জানায় তারা।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে নতুন করে ২৮টি লাশ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৭৯ জন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩০৮ জনে।বিবৃতিতে আরও জানানো হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।প্রসঙ্গত, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় হামলা শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৯২৪ জন নিহত এবং আরও ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল Read more

‘ক্ষমতায় জামায়াত গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে’
‘ক্ষমতায় জামায়াত গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে। আঠারো কোটি মানুষের Read more

বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩
বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

বিয়ে ও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক Read more

যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া ২ শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

Ontdek Waarom Live Dealer Spellen de Favoriet Zijn onder Nederlandse Gokkers
Ontdek Waarom Live Dealer Spellen de Favoriet Zijn onder Nederlandse Gokkers

Ontdek Waarom Live Dealer Spellen de Favoriet Zijn onder Nederlandse Gokkers De wereld van online gokken evolueert voortdurend en biedt Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন