ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। এরপর ধাপে ধাপে সিনিয়র জেল সুপার, এআইজি (উন্নয়ন), ডিআইজি হিসেবে বিভিন্ন কারা অঞ্চলে দায়িত্ব পালন করেন। কাশিমপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশংসিত হন।২০১৯ সালে ডিআইজি পদে পদোন্নতির পর বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা বিভাগে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা
ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা

ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৯৬৩ বন্দিকে মুক্তি Read more

কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত
কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার Read more

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে Read more

স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী

স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ Read more

খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১
আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন