ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে ঢুকে পড়ে তারা। সেখান থেকে গ্রেফতার করা হয় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘হামাস-সংশ্লিষ্ট’ দাবি করে ফ্লোটিলার কয়েকটি নৌযান থামানো হয়েছে এবং সবার অবস্থান নিরাপদ। যদিও হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি তেল আবিব।‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বলছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনগতভাবেই চলছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা ‘অপহরণ’ বলে আখ্যা দিয়েছে। ফ্লোটিলার ভাষ্য, আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন- যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। ফ্লোটিলার যাত্রা শুরু হয় স্পেন থেকে, পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও এতে নৌযান যুক্ত হয়।এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েল, যার একটিতে গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছিল ইসরায়েল।গাজায় ইসরায়েলি অবরোধ ও হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়।সূত্র : রয়টার্স, আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা
ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা

আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন Read more

কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

এপিএস এতো দুর্নীতি করল, আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, Read more

স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

কাশফুলের সৌন্দর্যে গ্রামীণ মেলার আমেজ উত্তরা দিয়াবাড়িতে
কাশফুলের সৌন্দর্যে গ্রামীণ মেলার আমেজ উত্তরা দিয়াবাড়িতে

চারদিকে শরতের শুভ্র কাশফুল, লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউবা ফুলের সঙ্গে ছবি তুলছেন। Read more

ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন