গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। কোলে সন্তান, আর গলায় শোকের ভার—তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই।নিহত বিতানের আড়াই বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে। শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।” এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)

আজ মঙ্গলবার (২১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে ব্যস্ততম এক দিন। ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একের পর এক দারুণ ম্যাচ। Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা!
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা!

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ Read more

ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার
ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে সোমবার Read more

১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং
১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং

বিশ্বের অন্যতম বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছর বয়সে মারা গেছেন। ১৮ অক্টোবর বেইজিংয়ে তার Read more

খুনি হাসিনা বিনা কারণে আমাকে ১৪ বছর বন্দি করে রাখে: এ টি এম আজহার
খুনি হাসিনা বিনা কারণে আমাকে ১৪ বছর বন্দি করে রাখে: এ টি এম আজহার

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন