গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৬ জুন) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলে সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ (২০) ও অটো চালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। নিহরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্রু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে ২ ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ময়মনসিংহ রুটে ৪৬ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত Read more

পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন