রবিবার (২০ এপ্রিল) সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ১ রানের ব্যবধানে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন ভিক্টর নায়ুচি। সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এদিকে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা সামলে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল। ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিচ্ছেন শান্ত-মুমিনুল। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে ৮৪ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। এখন দেখার বিষয়, লাঞ্চের পর তারা এই জুটি কতদূর টেনে নিতে পারেন।প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৪৩ বল খেলে পাঁচটি চার মেরে অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল ৪৬ বলে দুটি চারে অপরাজিত ২১ রানে ব্যাট করছেন। এই জুটির পঞ্চাশ পূর্ণ হয় ৭৭ বলে।আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান-জয়। তবে হঠাৎই ছন্দপতন। ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন।এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।এরপর মুমিনুলকে সাথে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।সেশন শেষে মুমিনুল ও শান্ত অপরাজিত আছেন যথাক্রমে ২১ ও ৩০ রানে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের Read more

যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন Read more

মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম Read more

নদীতে পড়ে যুবক নিখোঁজ
নদীতে পড়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশের সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে নদীতে পড়ে মঞ্জু নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল ) Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত
প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন