নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ৫জন মহিলাকে পিটিয়ে আহত করে।বৃহস্পতিবার (০৫ জুন) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের বেলায়েত হোসেনের নতুন বাড়ীতে এঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন, রোকসানা আক্তার (২৮), নুর নাহার (৩৮), আনোয়ারা বেগম (৫২), নয়ন তারা (২৫) ও জেসমিন আক্তার (৩২)।এবিষয়ে ভুক্তভোগী রোকসানা আক্তার বাদী হয়ে রাতেই কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, জায়গা জমির মালিকানা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার পর চরকালী গ্রামের বেলায়েত হোসেনের বাড়ীতে প্রকাশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র লাঠিসোটা নিয়ে ২০-২৫জন অনধিকার প্রবেশ করে। এসময় তারা হামলা, ভাংচুর, লুটপাট চালায়। হামলাকারীরা অশোভন গালাগাল ও মহিলাদের শ্লীলতাহানি করে। অভিযুক্ত শাহজাহান, বাহার উল্যাহ, আবুল কালাম বাদশা, জিসান, তামিম, সাইফুল, গোলাম সারোয়ারের নেতৃত্বে ২০-২৫ জনের দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা লোমহর্ষক হামলা ভাংচুর ও লুটের ঘটনা ঘটায়। উল্লেখিত বাড়ীতে কোন পুরুষ না থাকায় সন্ত্রাসীরা আলমিরার তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি পরিবারে কোরবানির পশু কেনার দু’লাখ টাকা, ৬টি স্মার্টফোন লুট করে নেয়। এছাড়াও হামলাকারীরা টিনের ঘর, আসবাবপত্র ও তৈজসপত্র ভেঙ্গে ১৫-২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এসময় হামলায় রোকসানাসহ ৫ জন আহত হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বিমল চন্দ্র কর্মকার জানান, একই বিষয়ে উভয়পক্ষ পৃথক পৃথক দুটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি

গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য Read more

বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের
বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর Read more

নোবেল পুরস্কার সত্যিই ট্রাম্পের প্রাপ্য: আজারবাইজানের প্রেসিডেন্ট
নোবেল পুরস্কার সত্যিই ট্রাম্পের প্রাপ্য: আজারবাইজানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কারের জন্য প্রাপ্য বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককাশাশে Read more

কানাডায় প্রতিবেশীর ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী
কানাডায় প্রতিবেশীর ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

শিশুদের জন্য রাখা হ্যালোইনের ক্যান্ডি চুরি কর নিয়ে যাচ্ছেন এক নারী। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার জন্ম দেয়। Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন