এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে তলব করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।সাংবাদিকদের দুদক মহাপরিচালক বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পান। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা গত ২৭ এপ্রিল জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ১৩৬ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৩৯ বল Read more

টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় Read more

পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন