পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।জানা গেছে, উপজেলার গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় মোট ১২ জন ছাত্রী অধ্যয়ন করছে। নিহত জান্নাতুল পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আলী আকবরের মেয়ে। কুরআন মুখস্থ করার উদ্দেশ্যে জান্নাতুল ওই মাদ্রাসায় ভর্তি হয়।মাদ্রাসা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাতে জান্নাতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে শনিবার খুব ভোরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ রহস্যজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ গলাচিপা থানা পুলিশকে অবহিত করে।মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান জানান, জান্নাতুল সম্ভবত সাপের কামড়ে মারা যেতে পারে বলে তার ধারণা। তবে এ বিষয়ে এখনো পরিবারের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, ‘মেয়েটির মৃত্যু সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ফলে শিক্ষককে প্রাথমিকভাবে তাদের হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে পরবর্তী আইনগত পদক্ষেপ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক থাপ্পড় দিয়ে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা
এক থাপ্পড় দিয়ে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা

ভারতের বিহারে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় দিয়ে ৭ থাপ্পড় খেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শনিবার (৫ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি Read more

কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা, আর হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে  Read more

শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার
শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার

চলছে পৌষ মাস, এরই মধ্যে হাড় হিম করা শীতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে ক্রমেই যেন তীব্র হচ্ছে শীতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন