ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সাধারণ পথচারীসহ এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, চলতি এসএসসি পরীক্ষার সময়েও শিক্ষার্থীদেরকে কাদা ও পানির মধ্যে দিয়ে স্কুলে যেতে হচ্ছে। একটি পাশ দিয়ে রিকশা ও সিএনজি অটোরিকশা চললেও অপর পাশ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা হেঁটে চলতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।শ‍্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ  কামরুল ইসলাম জানান, আজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় ইজিবাইক থেকে নেমে পায়ে হেঁটে যেতে হয়েছে অনেক অনিরাপদ ও ঝুঁকির মধ্যে‌।পথচারীরা জানান, রাস্তার এমন বেহাল দশায় এসএসসি পরীক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো ঝুঁকি হয়ে পড়েছে।উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব হোসেন জানান, রাস্তার কাজটি শেষ করার সময় আরো বাকী আছে তবে জনস্বার্থে দ্রুতই যেন শেষ করা হয় এ ব‍্যপারে পরামর্শ দেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ
কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ

যান্ত্রিক শহরের কোলাহল থেকে স্বস্তির নিশ্বাস নিতে প্রতিবছর দেশের নানান প্রান্ত থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন সাগর কন্যা কুয়াকাটায়। তবে Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়
আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি প্রার্থী ক্যাথেরিন কনোলি। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।শনিবার (২৫ অক্টোবর) Read more

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের মধ্যেই ৬টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন