বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়া জাতের চুরি হওয়া ১৪টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (০৫ অক্টোবর) রাতে বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামার থেকে এসব ভেড়া চুরি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর কোতোয়ালি মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভেড়াগুলো উদ্ধার করে। বাকিগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এই ভেড়ার ওপর গবেষণার জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) গোল্ড মেডেল অর্জন করেছেন। মাল্টিপল ওভুলেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার বিষয়ে তাঁর এ গবেষণাকর্ম বিশেষভাবে স্বীকৃতি পায়।তিনি ২০১১ সাল থেকে ভেড়ার ভ্রূণ ও ভ্রূণ স্থানান্তর নিয়ে গবেষণা চালিয়ে আসছেন। এ ছাড়া দেশে প্রথমবারের মতো তিনিই ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদন করেন। সুপার ওভুলেশনের মাধ্যমে বছরে ২৫–৩০টি উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত ভ্রূণ উৎপাদনে সক্ষম হন তিনি। এসব গবেষণা দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক
জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক

অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়া অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান। ‘লিচুর বাগানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম Read more

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে ‘অতি আপ্রাণ প্রচেষ্টা’ করছেন।শুক্রবার পুতিন দূশানবে অনুষ্ঠিত Read more

লোহগাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লোহগাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ মনসুর আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদক Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৮ Read more

Ninja Casino uttag – snabb och säker guide för svenska spelare
Ninja Casino uttag – snabb och säker guide för svenska spelare

Ninja Casino uttag – Så tar du ut vinster snabbt och säkert Registrering och KYC – första steget mot uttag Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন