সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রতিষ্ঠার ২৬ বছর পরেও মাত্র একটি লিফট দিয়েই ওঠা-নামা করে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী এবং প্রায় ২৫০ জন শিক্ষক। তবে এই একমাত্র লিফটটিও বিভিন্ন সমস্যায় জর্জরিত। ফলে শিক্ষার্থীরা সময়মতো শ্রেণিকক্ষে পৌঁছাতে পারছেন না। এমনকি লিফটের ভেতরে আটকে পড়ে যাওয়ার অভিযোগও উঠেছে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকেই।বিশ্ববিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনে ৫টি অনুষদের (স্বাস্থ্য বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস এবং কৃষি) ১৭টি বিভাগে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী এবং প্রায় ২৫০ জন শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। জানা গেছে, বিদ্যমান লিফটের ধারণ ক্ষমতা ১৬ জন হলেও মাত্র ৮ থেকে ১০ জন উঠলেই লিফটে ‘ওভার ওয়েট’ সতর্কতা দেখা যায় এবং তা অনেক ধীর গতি সম্পন্ন। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, “একটি মাত্র লিফট থাকায় অনেকে একসাথে উঠতে পারেন না, ফলে ভিড় বেঁধে যায়। যেহেতু অতিরিক্ত লিফট স্থাপনের জায়গা ইতিমধ্যেই নির্ধারণ করা আছে এখন শুধু স্থাপন করা বাকি। পাঁচ-ছয় তলায় উঠতে আমাদের খুব কষ্ট হয়। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এর সমাধান করবে।”রসায়ন বিভাগের শিক্ষার্থী দিব্যজ্যোতি চক্রবর্তী তার হতাশা প্রকাশ করে বলেন, “এই তীব্র তাপদাহে প্রতিদিন লিফট ছাড়াই পাঁচ তলায় দৌড়ে উঠতে হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লিফটে জায়গা পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় অনেক সময় দেখি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকারা দাঁড়িয়ে আছেন, তাদের সম্মানার্থে আমি নেমে দাঁড়াই। শিক্ষক-শিক্ষিকারাও অনেক সময় পায়ে হেঁটে চলে যান কারণ তাদের বিভিন্ন ক্লাস নিতে হয়। শারীরিক সমস্যা নিয়েও অনেকেই কষ্ট করে উপরে ওঠেন।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, “আমাদের চিন্তাভাবনা রয়েছে আরেকটি লিফটের ব্যবস্থা করার জন্য। আমরা চেষ্টা করব এটি স্থাপন করতে। এটি একটি যুক্তিযুক্ত দাবি। যাদের ক্লাস ২য় বা ৩য় তলায় তাদের লিফটের দরকার নেই, তবে ৫ম বা ৬ষ্ঠ তলায় ক্লাস আছে তাদের এটি প্রয়োজন।”শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, লিফট সংকট নিরসনে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়। শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন চলাচলে ভোগান্তি কমাতে অতিরিক্ত লিফট স্থাপন করা হোক, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। Read more

মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে
মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে

শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ Read more

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে
অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে

রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (২৪ Read more

লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭
পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন