কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দু’জনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন এ জুটি। তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে।কিছুদিন আগেও দু’জনকে দেখা গেছে তাদের নতুন সিনেমার প্রচারণায়। জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জীকে নিয়ে তারা দারুণভাবে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের এমন খবরে ভক্ত দর্শকদেরও মন ভেঙেছে। জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। তিনি লেখেন ‘তোমার পাশে একমাত্র তুমিই থাকো।’ এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।ইনস্টাগ্রাম ঘেটে দেখা গেছে, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্য দিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা। যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। অন্যদিকে যশেরও এটি দ্বিতীয় বিয়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Read more

গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি
গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি

প্রথম দেখায় কারও মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে গেছে। কিন্তু বাস্তবে প্রায় ১২ মাসই সড়কটিতে Read more

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।মঙ্গলবার Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার

মিয়ানমারে জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন Read more

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ৩২ দলের লড়াই শেষে চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ইউরোপের তিন শক্তিধর Read more

লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন