উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা আবিষ্কার করেন অমূল্য গুপ্তধন।দু’জন মাউন্টেন ক্লাইম্বার যখন বক্স খুলেন, তারা দেখতে পান ভেতরে রয়েছে ১০টি সোনার ব্রেসলেট, একটি পাউডার কম্প্যাক্ট, মোট ৫৯৮টি সোনার মুদ্রা এবং একটি চিরুনি। সোনার গুপ্তধন বাংলাদেশ টাকায় আসে ৪ কোটি ৩৬ লাখ (আজকের রেট অনুযায়ী)।স্থানীয় প্রত্নতত্ত্ববিদ মিরোস্লাভ নোভাক জানান, গুপ্তধন আবিষ্কারের পর দুজনেই নাম প্রকাশ না করার শর্তে নিকটবর্তী এইচরাডেক ক্রালোভে শহরের পূর্ব বোহেমিয়া জাদুঘরে সেগুলো জমা দেন।মুদ্রাগুলোর মধ্যে একটি ১৯২১ সালের গোল্ড কয়েন রয়েছে। ধারণা করা হচ্ছে গোল্ড কয়েনগুলো একশ’ বছর পুরনো। কে বা কেন সেগুলো ওই দুর্গম পাহাড়ে লুকিয়ে রেখেছিল তা নিয়ে চলছে গবেষণা। জাদুঘরের মুদ্রা বিশেষজ্ঞ প্রথমে এটি পরীক্ষা করেন।মূলত, ক্রকোনোসে পর্বতমালা পর্যটকদের খুব প্রিয় একটি স্থান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বক্সটি হয়তো কোনো ধনী পরিবার বা সন্ত্রাসী গোষ্ঠীর লুকানো সম্পদ হতে পারে।এই আবিষ্কার স্থানীয় ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে নতুন করে গবেষণার সূত্রপাত করেছে। তবে গুপ্তধনের আসল রহস্য এখনো অমীমাংসিত।সূত্র: সিএনএন  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে Read more

বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার Read more

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদানসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন