জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আদেশ দেন।শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।এদিকে, অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে ইতোমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন বেলা ১১টা ৫০ মিনিটে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।এছাড়া আসামিদের পক্ষে সেদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। আলোচিত এ মামলার শুনানিটি ওইদিন বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয়।তারও আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন আদালত এ আদেশ দেন।প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানা Read more

জনবসতি ঘেঁষে চালকল, পরিবেশ দূষণের অভিযোগ
জনবসতি ঘেঁষে চালকল, পরিবেশ দূষণের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জনবসতি ঘেঁসে গড়ে ওঠা একটি চালকলের (অটো রাইস মিল) বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। চালকলের শব্দসহ ধোঁয়া ও Read more

কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ
কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে লালমনিরহাট-১৫ বিজিবি Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন