লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনির হোসেন।গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন- গোপীনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ফারুক হোসেন, মো. হারুনের ছেলে তোফায়েল আহমেদ রকি এবং শামসুল হকের ছেলে রিয়াজ হোসেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের প্রবাসীর স্ত্রী তার আট বছর বয়সী মেয়েকে নিয়ে একা ঘরে বসবাস করেন। ওই গৃহবধূ রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুক, রকি ও রিয়াজ তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ২৩ জুলাই বুধবার সকালে তার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসায় পড়তে যায়। তখন ওই গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে দুপুরের দিকে ফারুকসহ তিনজন ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। তার মেয়ে মাদ্রাসা থেকে ঘরে এলে মেয়েকে ধারালো চাকুর ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেন অভিযুক্ত ব্যক্তিরা। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান আসামিরা।ঘটনার পর আত্মসম্মানের ভয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিন সন্ধ্যায় পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।পরবর্তীতে ভিকটিমের ইমো অ্যাকাউন্টে তার স্বামীর কাছে পাঠানো একটি অডিও রেকর্ড বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে পুলিশ। এরপর ভিকটিমের বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।এ ঘটনায় র‍্যাব ১১–এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া অন্য দুই আসামি তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকে রায়পুর ও হামছাদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ সময়ের কন্ঠস্বরকে বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। আবেদনটি শুনানির জন্য রয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যেতে পারে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস
শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন
উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন। সোমবার Read more

বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে Read more

কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা
কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা

পপুলার টি ফ্যাক্টরির বিরুদ্ধে চলমান তদন্ত ও একের পর এক অসঙ্গতির প্রেক্ষিতে অবশেষে রাজস্ব ফাঁকির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৮৬ Read more

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে।আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন