বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বোন ও বৈপিত্রেয় বোনের বিরুদ্ধে। বুধবার (৫ নভেম্বর) রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইব্রাহিম লিডার পাড়া (অহ্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ নভেম্বর) আবদুল কাইয়ুম নিজ বাড়ীতে আসলে বসতঘর পুড়ে ছাই অবস্থায় দেখতে পান। সে একই এলাকার মৃত আবুল হাসেম ও আয়েশা খাতুনের সন্তান। মো. আবদুল কাইয়ুম জানান, আপন বড় বোন বেবি আক্তার (৩৬) ও বৈপিত্রেয় বোন কাজল রেখা (৪৫) যোগসাজশে এ আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আমার মা আশেয়া খাতুনের নামে সাড়ে ১০ একর চাষাবাদের জমি ও পাহাড়ি ভূমি রয়েছে। আবদুল কাইয়ুম পরিবারের একমাত্র ছেলে সন্তান ও তার ৪ বোন রয়েছে। এদের মধ্যে বৈপিত্রেয় বোন কাজল রেখা ও আপন বোন বেবি আক্তার যোগসাজশে সম্পত্তি ভোগ করতে একমাত্র ভাই ও ২ বোনের উপর নির্যাতন করে আসছে। অভিযোগ সূত্র জানা যায়, গত ১৯ অক্টোবর (রোববার) আবদুল কাইয়ুমকে মারধর করে বাড়ী থেকে বিতাড়িত করে। স্ত্রী সহ হাসপাতালে ভর্তি ছিলেন। আর্থিক অবস্থা খারপ থাকার কারনে তখন সুস্থ হয়ে উঠা পর্যন্ত শশুর বাড়ীতে চলে যায়। সেই সুযোগ বুধবার (৫ নভেম্বর) কাজল রেখা ও বেবি আক্তার বাড়ীতে লুটপাট করে এবং পরবর্তীতে বাড়ী আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আবদুল কাইয়ুমের মা আয়েশা খাতুন বলেন, সেদিন আমি আমার ছেলের বাড়িতে রাতে একা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখতে পাই ঘরে ধোয়া হয়ে গেছে। আমি ভেবেছি আমার মেয়ে হয়তো পার্শ্ববর্তী গরুর ঘরে আগুন দিয়েছে। পরবর্তীতে যখন আগুন দেখতে পাই আমার মেয়ে বেবি আক্তার এসে আমাকে ঘর থেকে বের করে উদ্ধার করে।নিজ ভাইয়ের বসতঘর আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বেবি আক্তার বলেন, কিভাবে আগুন লেগেছে আমি জানি না। তবে আগুন দেখতে পেয়ে আমি আমার মা কে ওই ঘর থেকে জীবনের ঝুঁকি নিয়ে বের করে এনেছি। বাড়িতে কেউ না থাকায় আমরা আগুন নিভানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

সেপ্টেম্বরের মধ্যে হার্টের রিংয়ের দাম কমাবে ঔষধ প্রশাসন
সেপ্টেম্বরের মধ্যে হার্টের রিংয়ের দাম কমাবে ঔষধ প্রশাসন

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ করোনারি স্টেন্টের দাম কমানো হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার Read more

বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারত
বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

বর্তমানে ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা দেওয়া হচ্ছে। মেডিকেল, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় কারণে এসব ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা Read more

পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম
পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন