ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে।’তিনি বলেন, ইহুদিদের পাসওভার ছুটির সময় ইসরাইলি সামরিক বাহিনী মোরাগ অক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল। এটি গাজাজুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি ১২ কিলোমিটার করিডোর যা খান ইউনিস এবং রাফাহ শহরগুলোকে পৃথক করে।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লিখেন, ‘ফিলাডেলফি করিডোর এবং মোরাগের মধ্যবর্তী এলাকাটি এখন ‘ইসরাইলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।’তিনি বলেন, ‘ইসরাইল উত্তর গাজার বাফার জোনও প্রসারিত করেছে, কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরাইলি  নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে।’সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফাহ শহর এবং খান ইউনিসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে। শনিবার, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা রাফাহ ঘেরাও সম্পূর্ণ করেছে এবং এটিকে খান ইউনিস থেকে আলাদা করে মোরাগ অক্ষ স্থাপন করেছে।২০২৩ সাল থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। ঢাকা-চট্টগ্রামের ম্যাচও রয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডে হবে।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ Read more

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

মির্জাপুরে গাছের ডালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মির্জাপুরে গাছের ডালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তারিফ নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ
ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ

পঞ্চগড়ের দেবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজিব ভূঞার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি ফায়ার সার্ভিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন