নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে আরিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পার বিষ্ণুপুর গ্রামের নবগঙ্গা নদী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। এর আগে শনিবার দুপুরে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পরে বিকালে ঘটনাস্থের পাশ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিয়া ও আরিয়া দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিখোঁজের দুই দিন পর আজ সোমবার দুপুর ১২ টার দিকে পুরুলিয়া ইউনিয়নের পার বিষ্ণুপুর গ্রামের নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু আরিয়ার মরাদেহটি উদ্ধার করে।শনিবার (২৮ মার্চ) দুপুরের রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু মহিষখোলা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর খেয়াঘাট এলাকায় চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও অপর শিশু আরিয়া নিখোঁজ থাকে।এর আগে গতকাল রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালিয়ে শিশু আরিয়ার সন্ধান না পেয়ে পরিবারের সম্মতিতে বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় Read more

নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা
নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এবং Read more

সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে Read more

৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 
৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন