ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চর বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোবারক মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম করপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় পিকআপচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার সময় তিনি নিজের গাড়ি চালাচ্ছিলেন না; বরং পথচারী অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা
৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ১ বিলিয়ন ডলারের (১০১ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। Read more

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার (২৪ Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত
‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত

‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯২) মারা গেছেন। মঙ্গলবার (১৭ Read more

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা Read more

এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন