মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার দিনগত রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের একটি সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।শুক্রবার (২৩ মে) সকালে ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিবৃতিতে তিনি বলেন, এই মেগা অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন জাতীয়তার ১,৫৯৭ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে কাগজপত্রহীন ৫৯৭ জনকে আটক করা হয়। যাদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটকদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী রয়েছেন।আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহারের অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অবৈধ অভিবাসীদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।একই সময়ে, পেটালিং জায়া সিটি কাউন্সিল এনফোর্সমেন্ট ডিভিশনও অভিযানে অংশগ্রহণ করে এবং একই বসতির আশপাশে ব্যবসা এবং বিদেশিদের কর্মসংস্থান লক্ষ্য করে একটি সমন্বিত অভিযান পরিচালনা করে।পেটালিং জায়ার মেয়র মোহাম্মদ জহরি সামিংগন জানিয়েছেন, তার দল স্থানীয় কর্তৃপক্ষের জন্য নির্ধারিত প্রবিধান অনুসারে অনুমোদিত বিধি অনুসারে অভিযান পরিচালনা করেছে।যার মধ্যে রয়েছে অননুমোদিত ব্যবসায়িক প্রাঙ্গণে বিদেশিদের নিয়োগ করা, আবাসস্থলগুলোকে ব্যবসায়িক প্রাঙ্গণ হিসেবে অপব্যবহার করা এবং আবাসস্থলগুলোকে আবাসিক ডরমিটরি হিসেবে ব্যবহারের জন্য কক্ষগুলোতে সংস্কার করা।জাফরি মালয়েশিয়ানদের অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা না দেওয়ার জন্যও সতর্ক করেছেন। কারণ, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী (অপটিজম) আইন ২০০৭-এর অধীনে বিধান অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।যদি কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা দেন বা থাকতে দেন, যার মধ্যে বাড়িওয়ালাও রয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে দেশটির ইমিগ্রেশন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল
মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার Read more

হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন

রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল সোমবার এ হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে Read more

১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৩ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন