৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করছেন, তবুও ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। জানা যায়, শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক রাজিব রোমনকে বিষয়টি জানানো হলেও, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বহিরাগতদের একটি দল ভিড় জমিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে ভোটকেন্দ্রে প্রবেশ করা শিক্ষার্থীরা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এছাড়া বহিরাগতদের মাধ্যমে প্রচারণার চেষ্টা করার অভিযোগও উঠেছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বহিরাগতদের একটি দল ক্যাম্পাসে ভিড় জমিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে ভোটাররা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়েছেন। পাশাপাশি, বহিরাগতদের মাধ্যমে ভোট প্রার্থীদের পক্ষের প্রচারণার অভিযোগও উঠেছে।এজিএস পদপ্রার্থী মো. জাহিদ হাসান বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি আমাদের জন্য চিন্তার বিষয়। পুলিশের উপস্থিতি থাকলেও বিভিন্ন অচেনা ও বহিরাগত চেহারা ক্যাম্পাসের বাইরে দেখা যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।নির্বাচন কমিশনের সদস্য ড. মোঃ আলী আজম খান জানান, ক্যাম্পাসের ভেতরে ভোট প্রদান শান্তিপূর্ণভাবে চলছে। বাইরে ঘটমান পরিস্থিতি আমাদের নজরে আসেনি। তবে যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করব।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন

মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল (আজকের এই দিনে) পাবনা সদরে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। পাবনা Read more

করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে পলাতক
করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে পলাতক

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আবদুল মালেক (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে Read more

বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু Read more

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের Read more

চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন
চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রহমান ম্যানশন নামের Read more

বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৩ এপ্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন