ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগ মুহুর্তে ভাই হত্যার বিচার চান তিনি।মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭/৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।তিনি বলেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭/৮দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।ড. আবু বকর বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ উসমান হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন। কীভাবে এটি রক্ষা করতে হয়।তিনি বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।এরপর তার ইমামতিতে জানাজা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল
হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল

অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মনে ভালোভাবে জায়গা দখল করেছিলেন অভিনেতা সালমান শাহ। মৃত্যুর ২৯ বছরেও রয়েছে প্রায় একই জনপ্রিয়তা। Read more

জীবননগরে যুবকের লাশ উদ্ধার
জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের Read more

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি

দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। মূলত ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

ভারতকে হেসে-খেলে হারালো অস্ট্রেলিয়া
ভারতকে হেসে-খেলে হারালো অস্ট্রেলিয়া

রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ফেরার দিনটা তেমন স্মরণীয় হয়নি। দীর্ঘ ২২৩ দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে মাঠে নামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন