যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’ আটক হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার রামপুরা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে ও যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। জানা গেছে, জাহিদ হোসেন মিলন ‘সন্ত্রাসীদের গডফাদার’। ক্ষমতার দাপটে অবৈধ অর্থে তিনি কোটিপতি বনে যান। তার নেতৃত্বে টোকাইরা পালবাড়ি ভাস্কর্য মোড়ে ইজিবাইক থেকে চাঁদাবাজি, থ্রি হুইলার চালকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতো। পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে ক্যাসিনো জুয়া বোর্ড নিয়ন্ত্রণ করতেন মিলন। তাকে শেল্টার দিতেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার। গত ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন টাক মিলন। পুলিশ ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিন সহযোগিসহ মিলনকে আটক করে।পুলিশের একটি সূত্র জানায়, টাক মিলনের বিরুদ্ধে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন এই টাক মিলন।যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, বিগত দিনে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগে একাধিক মামলা রয়েছে।  কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। গোপন খবরের ভিত্তিতে ডিবির একটি টিম ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের Read more

স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন
পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের Read more

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের Read more

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস
রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন