প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন।প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৯টায় বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার
কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে Read more

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও Read more

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ
ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় Read more

ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন
ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

ফ্রান্সে সেন্ট-ডেনিস শহরের টাউন হলের সামনে উড়তে শুরু করেছে ফিলিস্তিনের পতাকা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র Read more

ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে ‘স্বাগত’ ও ‘প্রতিরোধ’ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন