কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও পলিথিনে ভেসে যাচ্ছে। প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ ও নদীর পানি, তেমনি চলাফেরা করতেও দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।এ ছাড়া জীবাণুবাহী বর্জ্য যত্রতত্র ফেলায় নদী পাড়ের ক্রেতা-বিক্রেতারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আবর্জনার উৎকট গন্ধে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তবে এই সমস্যা সমাধানে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি পথচারীদের।সরেজমিনে দেখা যায়, বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীরে আবর্জনার স্তূপ। রামকৃষ্ণপুর বাজারের ভূরভূরিয়া, চরলহনীয়া খেয়া ঘাট এবং রামকৃষ্ণপুর লঞ্চঘাট হয়ে বাজারের পাশ দিয়ে যাওয়া পুরো নদীর পাড়েই বিভিন্ন হোটেলসহ রাস্তা-ঘাট ও দোকানের বর্জ্য ফেলে রাখা হয়েছে। দিনের পর দিন পার হলেও এসব বর্জ্য পরিষ্কার না করায় আবর্জনা পচে গলে নদীর পানিতে মিশছে। এতে নদীর পানিও বিষাক্ত হয়ে উঠছে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শওকত আলী মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক সময় মানুষ তিতাস নদীর সৌন্দর্য্য উপভোগ করতে নদীর পাড়ে ভিড় করত। আর এখন ময়লায় সয়লাবে নদীর পাড় দিয়ে চলাফেরাই করা যাচ্ছে না। এখান দিয়ে মানুষকে নাকে কাপড় দিয়ে চলাচল করতে হয়, নতুবা দম বন্ধ হয়ে আসে। এই বাজারের লঞ্চঘাটটি একটি ঐতিহ্যবাহী নৌঘাট। এখান থেকে বড় বড় লঞ্চ ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকে। আবর্জনার গন্ধে সাধারণ মানুষের চলাচল করতেও সমস্যা হচ্ছে।’নদীর তীরবর্তী ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘নদীর পাড়ে আবর্জনার স্তূপ ঘিরে থাকা মশা-মাছি দোকানে প্রবেশ করে রোগবালাই ছড়াচ্ছে। আর পচা গন্ধতো আছেই। আমরা লোকজনকে নিষেধ করলেও তারা নদীর পাড়েই এনে ময়লা ফেলছে।’স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, ‘বাজারের ময়লা ফেলার জন্য ভূরভুরিয়া খেয়াঘাটে নির্দিষ্ট ডাম্পিং রয়েছে। তারপরও কেন মানুষ নদীর পাড়ে ময়লা ফেলে তা বোধগম্য নয়। তবে বিষয়টি আমি দেখব।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন