সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় তিনি শোক প্রকাশ করেন।শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন,  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্থান অধিকার করে আছেন।দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।’শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, শোকের এই সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।বুধবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে বিপৎসীমার উপরে তিস্তার পানি
লালমনিরহাটে বিপৎসীমার উপরে তিস্তার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিগত কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। Read more

সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

চিকিৎসাবিজ্ঞানে ভয়াবহ বার্তা, ফিরে আসতে পারে ‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগ’
চিকিৎসাবিজ্ঞানে ভয়াবহ বার্তা, ফিরে আসতে পারে ‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগ’

বিশ্বজুড়ে হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ, যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য এক ভয়াবহ বার্তা নিয়ে আসছে।সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন