ইউরোপজুড়ে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।নিহতদের মধ্যে ৫ জনই ফ্রান্সের, বাকি একজন দক্ষিণপূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোর। ফ্রান্সে যারা নিহত হয়েছেন, তাদের সবারই মৃত্যুর কারণ সড়কের ওপরে জমা বরফে গাড়ির চাকা পিছলে যাওয়াজনিত দুর্ঘটনা। আর সারায়েভোতে যিনি নিহত হয়েছেন, গাড়ির ওপর গাছ উপড়ে পড়া তার মৃত্যুর কারণ।বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনাসহ বলকান অঞ্চলের দেশগুলোতে তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণও।ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত গতকাল এক বিবৃতিতে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলেন, সামনে আরও কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকবে। নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাড়িতে থেকে কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি। আবহাওয়া দপ্তর ফ্রান্সের মূল ভূখণ্ডের মোট ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতজনিত কমলা সতর্ক সংকেত জারি করে করেছে।তুষারপাতের জেরে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান বিমানবন্দর রোইসি-চার্লস ডি গাউল্লে গতকাল মঙ্গলবার ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। একই দিন একই কারণে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের প্রধান বিমানবন্দর শিফোল এয়ারপোর্ট বাতিল করেছে ৪ শতাধিক ফ্লাইট।এসব ফ্লাইট বাতিলের কারণে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার জন্য শিফোল বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু আসার পর কয়েক হাজার যাত্রীর মতো তিনিও আটকা পড়েন।রয়টার্সকে বলেন, আটকে পড়া যাত্রীদের উদ্বেগের কারণে কোলাহলপূর্ণ, হতাশাজনক এবং বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিমানবন্দরে।সূত্র : বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই Read more

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি

কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও Read more

‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি
ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৯০.৬৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে Read more

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে Read more

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার
বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।বুধবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন