বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে ডিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বেশ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত ও ডাইভারশন দেওয়া হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে এসব ট্রাফিক নির্দেশনা কার্যকর থাকবে।ডিএমপি জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয়সরণী এলাকায় সীমিত যান চলাচল থাকবে। কাজী নজরুল ইসলাম এভিনিউ যথাসম্ভব পরিহারের অনুরোধ করা হয়েছে।মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং—ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণী, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং—এ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।মিরপুর, বনানী, মহাখালী, গুলশান ও বিমানবন্দরমুখী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। একই সঙ্গে পান্থপথ, সোনারগাঁও হোটেল, ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্সল্যাব এলাকায় প্রয়োজন অনুযায়ী যানবাহন ডাইভারশন দেওয়া হবে।পার্কিং ব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে, ঢাকা মহানগরের যানবাহনের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌ বাজার ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।ডিএমপি এ বিষয়ে রাজধানীবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত
উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার Read more

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল
বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল

গ্রামাঞ্চলে এখন আর আগের মতো চোখে পড়ে না বাঁশের তৈরি ধানের ডোল বা মাচা। যা স্থানীয়রা ধানের গোলা বলে জানেন। Read more

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় Read more

রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন