সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে  জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি শেষ করছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন সাধারণ মানুষ অবস্থান করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।জানাজার পর বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি মনোনীত রাজনীতিকেরা উপস্থিত থাকবেন।খালেদা জিয়ার দাফন নির্বিঘ্নে শেষ করার জন্য জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর Read more

সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার
সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার

সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার তৈরিতে বিনিয়োগ করছেন ভোলার চরফ্যাশনের মৎস্যজীবিরা। নতুন ট্রলার তৈরির পাশাপাশি পুরাতন ট্রলার মেরামতে ব্যস্ত সময় Read more

বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার
বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক ব্যাবসায়ী সুলতানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন