চিকিৎসা শেষে আগামীকাল ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার দেশে ফেরা উপলক্ষ্যে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের নির্দিষ্ট জায়গায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তাই আকাশপথের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে আগেভাগে রওনা দেওয়ার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলো।যাত্রীদের উদ্দেশে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা জানায়, আগামীকাল ৬ মে ২০২৫ (মঙ্গলবার) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময়কালে যারা ফ্লাইটে ভ্রমণ করবেন, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাগুলো।এদিকে মঙ্গলবারের বিষয়ে বিএনপির এক নির্দেশনায় নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।নেতাকর্মীরা কে কোথায় থাকবেন? বিএনপির নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত হোটেল রেডিসন পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এছাড়া, ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, সব পেশাজীবী সংগঠন, মহিলা দল, জাতীয় নির্বাহী কমিটির নেতা এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা নির্ধারিত রুটে অবস্থান নেবেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি

গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট Read more

অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ
অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। অপহরণের ১০ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি স্পোর্টসশ্রীলঙ্কা-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসকিংস্টন টেস্ট-৪র্থ দিনওয়েস্ট Read more

বড়দিনে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও
বড়দিনে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। তবে রাশিয়া স্পষ্টভাবে এই অনুরোধ Read more

মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম
মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম

যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন