পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তিনি উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া হাজির পাড়া এলাকার সিএনজি চালক কাইছার মিয়ার পুত্র। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘির মোড়স্থ মমতাজ ক্লাবের পাশে রাজু কলোনিতে ভাড়া বাসায়  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরাফাত। আশেপাশের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তারা নিহতের চাচাকে খবর দেন।  এসময় ভিতর থেকে দরজা আটকানো ছিলো বলে জানান স্থানীয়রা। নিহতের পিতা মো. কায়সার জানান, এক বছর আগে আমাদের একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ হয়েছে।  তার সংসারে ১মাস ১০দিন বয়সী এক সন্তান রয়েছে।  গত ১৫দিন ধরে সে বাড়িতে যায়নি। সে যে বাসা ভাড়া নিয়েছে তা আমরা জানতাম না। নিহতের বিলাপ করতে করতে বলেন, আমার ছেলের সাথে কারো সাথে ঝগড়া/মনমালিন্য ছিলো না। তার সন্তান হওয়ার সময়ে কয়েক মাস তার শ্বশুর বাড়িতে ছিলো। আমার মেয়ের বিয়েকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে আসি। তবে এর পর থেকে স্ত্রীর সাথে তার যোগাযোগ ছিলো না। তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান,  খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ দরজা বন্ধ অবস্থায় রশিতে ঝুলানো লাশে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে সিন্ডিকেটের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত উত্তরা—এই অজুহাতে বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় Read more

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ
দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সঙ্গে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে অন্যতম লজ্জাজনক রেকর্ড—এই ধাক্কায় কেঁপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন